চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে

0
131

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই শেষ। এখন প্রস্তুত কোয়ার্টার ফাইনালের মঞ্চ। শেষ আটে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে প্রতিটি ম্যাচই যেন ফাইনালের আগাম স্বাদ।

কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় আকর্ষণ রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের লড়াই। লিগ পর্বে হোঁচট খেয়ে প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোতে উঠতে হয়েছিল রিয়ালকে। তবে শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটিকে সহজেই বিদায় করে দেয় তারা।

অন্যদিকে বায়ার্ন মিউনিখ ছিল একেবারে অসাধারণ, আতালান্তাকে দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

এ দিকে ইংলিশ জায়ান্ট আর্সেনাল লিগ পর্বে ছিল দুর্দান্ত। শেষ ষোলোতে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে প্রথম লেগে ড্র করলেও দ্বিতীয় লেগে দাপুটে জয় তুলে নেয় মিকেল আর্তেতার শিষ্যরা। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং সিপি, যারা নাটকীয়ভাবে বোডো/গ্লিমটের বিপক্ষে ৩-০ পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে ৫-৩ ব্যবধানে জিতে এসেছে।

প্রতিপক্ষের জালে ৭ গোল করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

অন্যদিকে লিভারপুলের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্যালাতাসারের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়ের পর এবার তাদের মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির। শেষ ষোলোতে চেলসির জালে আট গোল দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে লুইস এনরিকের দল।

সবশেষে, অল-স্প্যানিশ লড়াইয়ে মুখোমুখি বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ। টটেনহ্যামকে বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে অ্যাতলেতিকো। অন্যদিকে নিউক্যাসলের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে কোয়ার্টারে উঠেছে বার্সেলোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − 5 =