নিরাপদ যাতায়াতের অধিকার এখনো নিশ্চিত হয়নি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া: গোলাম পরওয়ার

0
122

ঈদযাত্রার সময় ঘটে যাওয়া লঞ্চ ও ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এসব দুর্ঘটনা দেশের পরিবহনব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্বল তদারকির ফল। দেশের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনো নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। অথচ নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।সাবেক এই সংসদ সদস্য বলেন, সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় মো. সোহেলের (২২) মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আহত যাত্রীদের আশু আরোগ্য কামনা করেন তিনি।

তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা নিতে হবে।

গোলাম পরওয়ার বলেন, পবিত্র ঈদ উপলক্ষে যাত্রীর চাপ পূর্বানুমানযোগ্য হলেও পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় সতর্কতা, তদারকি ও প্রস্তুতি নেওয়া হয়নি। অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি এবং যাত্রীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে এবং সড়ক ও মহাসড়ক বিভাগের সঙ্গে স্থানীয় কর্মকর্তাদের সমন্বয় নিশ্চিত করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − eight =