ঈদ ঘিরে বেড়েছে রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার প্রবাহ, চাঙা রিজার্ভ

0
125

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে করে ঈদের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী এ রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।এর আগে ৩ মার্চ পর্যন্ত মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ পদ্ধতিতে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনেই দেশে প্রবাসীরা ২২০ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − six =