‘কাস্টিং কাউচ’-এর শিকার রণবীর সিং!

0
116

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুতে ভয়াবহ ‘কাস্টিং কাউচ’-এর শিকার হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, এক প্রভাবশালী ব্যক্তি কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে অনৈতিক প্রস্তাব করেছিলেন।

রণবীর জানান, নবাগত হিসেবে বলিউডে যখন তিনি কাজ শুরু করেছিলেন, তখন এক ব্যক্তি তার সঙ্গে দেখা করেন। সেই ব্যক্তি রণবীরকে বলেছিলেন, শোবিজ অঙ্গনে টিকে থাকতে হলে চতুর হওয়ার পাশাপাশি শারীরিক আকর্ষণ থাকা জরুরি। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি রণবীরের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। রণবীর অস্বস্তি বোধ করলেও ওই ব্যক্তি তাকে শুধু একবার স্পর্শ করার বা দেখার অনুমতি চান। তখনই রণবীর সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রণবীর জানান, ওই ব্যক্তির আচরণে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তাকে চড় মারতে ইচ্ছা করছিল। তবে ক্যারিয়ারের কথা ভেবে সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করেছিলেন তিনি।

রণবীর আরোও জানান, অভিযুক্ত ব্যক্তি আরও একজন উদীয়মান অভিনেতার সঙ্গে একই কাজ করেছিলেন। নিরাপত্তার কারণে তিনি সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + three =