সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ২১শ’ লিটার ডিজেল জব্দ দুজনকে আটক

0
113

সিরাজগঞ্জে পুলিশের পৃথক অভিযানে দুটি স্থান থেকে অবৈধভাবে মজুদ করা ২১শ’ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলার সলঙ্গা ও রায়গঞ্জ উপজেলায় এই অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানন, উপজেলার সলঙ্গার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে তেলের দোকানের অবৈধভাবে মজুত করা ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

একইভাবে রায়গঞ্জে দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ১১শ’ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটক করা হয়েছে। দুটি স্থানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসময় সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + four =