বগুড়া ও শেরপুরের দুই সংসদ সদস্যের নির্বাচনী গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)

0
81

বগুড়া ও শেরপুরের দুটি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করে গেজেট জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এই তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ নম্বর শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং ৪১ নম্বর বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম, পরিচয় ও ঠিকানা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, শেরপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। তার পিতা সেরাজল হক, মাতা মোছা. হেলেন আক্তার এবং ঠিকানা শ্রীবরদী উপজেলার হালগড়া এলাকায়।

অন্যদিকে বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা। তার পিতা মো. শাহ আলম, মাতা জাহানারা বেগম এবং তিনি বগুড়া সদর পৌর এলাকার শিববাটী অঞ্চলে বসবাস করেন।

নির্বাচন কমিশনের এই গেজেট প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের নির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 11 =