বরগুনায় ওরশ থেকে ফেরার পথে অটোরিকশা চাপায় জুনায়েদ (১২) নামে শিশুর মৃত্যু

0
119

বরগুনার আমতলী উপজেলায় অটোরিকশার চাপায় জুনায়েদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ পাশবর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের মো. আবু সায়ীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুনায়েদ তার বড় ভাইয়ের সঙ্গে হলদিয়া ইউনিয়নের ‘গাজী কালুর দরগাহে’ রোববার রাতে অনুষ্ঠিত বাৎসরিক ওরশ মাহফিলে খাবারের দোকান দিয়েছিল। সোমবার সকালে দোকানের মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে টেপুরা বাজারের কাছে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চাপায় পড়ে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুল ইসলাম জানান, লাশ থানায় আনা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 7 =