বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও চার কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

0
141

ডলারের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ৪০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এদিন প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

বৃহস্পতিবার (১৪ মে) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ ডলার কেনা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৫ দশমিক ৮৮ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এতে ডলারের দাম অতিরিক্ত কমে গেলে রপ্তানিকারক ও প্রবাসী আয় প্রেরণকারীরা নিরুৎসাহিত হতে পারেন। তাই বাজারে একটি গ্রহণযোগ্য বিনিময় হার ধরে রাখতেই কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।

গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক ডলার বাজারে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করছে। আগে বড় অঙ্কের ডলার বিক্রি করলেও বর্তমানে ধীরে ধীরে ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, এমপিএ পদ্ধতিতে কেনাকাটার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা শক্তিশালী হবে এবং বাজারে আস্থা বাড়বে। তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যবস্থাপনাতেও ভারসাম্য প্রয়োজন বলে মনে করছেন তারা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =