একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করেছেন: গোলাম পরওয়ার

0
128

একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ছয় দিনের মালয়েশিয়া সফর শেষে বুধবার (২০ মে) দুপুরে দেশে ফিরে তিনি একথা বলেন৷

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সময় সংবাদের মুখোমুখি হয়ে জামায়াত সেক্রেটারি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নির্লজ্জ ব্যর্থতায় জনগণের জানমাল হুমকির মুখে পড়েছে৷

এ ব্যর্থতার দায় সরকারও এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা৷

এসময় তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারকে দ্রুত পরিকল্পনা নেয়া উচিত৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 12 =