বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা যুবদলের পক্ষ থেকে এক মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত শাহাদত বার্ষিকী স্মরণ করে শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন এর পক্ষ থেকে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর তালিকায় ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, চিনি, সেমাই, নুডুলস ও দুধ।
আয়োজিত এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা, শেরপুর শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং শেরপুর জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান রূপন।
এছাড়াও উক্ত মানবিক কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, যুবনেতা মিঠুন, সাগর, সজিব, শুভ্র, লিখন এবং ছাত্র নেতা মাহিন, রিদয়, সোহান, আহসান, রুবেল, রাজু, সিয়াম, তানভীর, সৌরভ, নিবিড়, রুশাফি, তানজীম প্রমুখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষের হাতে এই উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।




