ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ‘চিরুনি অভিযান’, হাসপাতাল-টেস্টে ছাড় ঘোষণা ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার

0
116

ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ থেকে জাতিকে রক্ষা করতে দেশজুড়ে চিরুনি অভিযান, ভ্রাম্যমাণ আদালত এবং চিকিৎসার বিশেষ প্রটোকলসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। পরিত্যক্ত ওয়াশরুম, ছাদ ও গ্যারেজে জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসে বিশেষ রাসায়নিক ব্যবহারের পাশাপাশি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে, ডেঙ্গু ভ্যাকসিন এখনো বিশ্বজুড়ে সর্বজনীনভাবে স্বীকৃত না হওয়ায় এই মুহূর্তে তা প্রয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু নিয়ে অংশীদারদের সঙ্গে একাধিক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং উপদেষ্টা ড. জিয়া হায়দার উপস্থিত ছিলস্বাস্থ্যমন্ত্রী জানান, অনেক পরিত্যক্ত বাথরুমের কমোড এবং গ্যারেজে পানি জমে থাকে, যা মশার প্রধান প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। এসব জায়গায় ‘নোভালিয়ুরন’ (Novaluron) নামক বিশেষ ট্যাবলেট ও লার্ভিসাইড স্প্রে করা হবে। স্থল ও জল উভয়পথেই সমানে স্প্রে কার্যক্রম চালানো হবে।

সিটি করপোরেশনের প্রশাসক এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বরাত দিয়ে মন্ত্রী বলেন, বাড়ির ছাদ, ক্যানেল, মজা পুকুর ও গ্যারেজ নিয়মিত পরিষ্কার রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। সন্দেহভাজন বাড়িগুলোতে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে তল্লাশি চালানো হবে এবং অবহেলা পাওয়া গেলে জরিমানার ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =