বিশ্বকাপ টিকিট বিক্রিতে ফিফার:আকাশছোঁয়া দাম নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে

0
1

আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। তবুও ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহের কমতি ছিল না দর্শকদের মাঝে। গ্যালারিতে বসে খেলা দেখতে টিকিট কাটতে হুমড়ি খেয়ে পড়েছিল ভক্তরা।

এরই মাঝে ফিফার এক প্রযুক্তিগত ভুলে ৬০ জন ফুটবলপ্রেমী বিনামূল্যে বিশ্বকাপের টিকিট পেয়ে যান। এতে বেশ উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তারা। তবে সেই ভক্তদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের জন্য কোনো বিনামূল্যের টিকিট বরাদ্দ ছিল না। টিকিট বিক্রির ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণেই ভুলবশত এসব টিকিট ইস্যু হয়েছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ৬০ জনকে জানানো হয়েছে, সাত দিনের মধ্যে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের টিকিট বাতিল করে দেওয়া হবে।

গত ৩ জুন ই-মেইলের মাধ্যমে দর্শকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে নির্ধারিত সময় পর্যন্ত টিকিটগুলো তাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। বিপাকে পড়েছেন অনেকে।

জানা গেছে, শুরুতে এই ভুল ধরতেই পারেনি ফিফা। নিয়মমাফিক অর্থ পরিশোধ করে টিকিট কেনা কয়েকজন সমর্থকের অভিযোগের পর বিষয়টি সংস্থাটির নজরে আসে। পরে তদন্তে প্রযুক্তিগত ত্রুটির সত্যতা মিললে নড়েচড়ে বসে সংস্থাটি। এরপর অর্থ পরিশোধের নতুন নির্দেশনা জারি করা হয়।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =