‘আদ্-দ্বীন হাসপাতাল,কিন্তু লাইসেন্স বাতিল করেছি’পরিবার কল্যাণমন্ত্রী:সরদার সাখাওয়াত হোসেন বকুল

0
1

আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে এর লাইসেন্স বাতিলের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’

শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিল নায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং কোনো অনিয়মের সঙ্গে আপস করবে না। তিনি দাবি করেন, বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে, কিন্তু বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে।

আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন,’আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো লোভ হয় নাই। প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন আমার পূর্ণ সমর্থন থাকবে। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’ অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ্-দ্বীনের পক্ষে কথা বলছেন।”

এ সময় স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, পরীক্ষামূলকভাবে এমন একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে, যার আওতায় স্বাস্থ্যকর্মীরা মানুষের বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। প্রয়োজন হলে তবেই রোগীকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন মন্ত্রী। এছাড়া গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =