মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা পড়লেন ১০ জন, ২ ঘণ্টা পর উদ্ধার ফায়ার সার্ভিস

0
2

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকে থাকা নারীসহ ১০ জনকে ২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগী দেখতে আসেন স্বজনরা। পরে ফেরার সময় দুপুর ১২টার দিকে পঞ্চম তলা থেকে নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন অনেকেই। এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুতেই দরজা না খুললে লিফটের ভেতর আটকা পড়েন নারীসহ ১০ জন।

এ সময় চরম আতঙ্ক ও প্রচণ্ড গরমে শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর দেওয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর দুপুর ২টার দিকে আটকা পড়া ১০ দর্শনার্থীকে উদ্ধার করা হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ দর্শনার্থীকে।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হননি। লিফটের টেকনিক্যাল সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =