ইসরায়েল ছাড়া, ইহুদি ভিত্তি ছাড়া, আমেরিকা থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি

0
2

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না৷ গত মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত হেরোডিয়াম ন্যাশনাল পার্কে আয়োজিত এক বসতি স্থাপনকারী সম্মেলনে তিনি এই কথা বলেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘মা’রিভ’-এর প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘জুডিয়া এবং সামারিয়ায় ইসরায়েলি ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’। উল্লেখ্য, ‘জুডিয়া এবং সামারিয়া’ হলো পশ্চিম তীরের জন্য ইসরায়েল কর্তৃক ব্যবহৃত বাইবেলীয় পরিভাষা।

সম্মেলনে দেওয়া ভাষণে হাকাবি বলেন, আমার ভূমিকা কেবল ইসরায়েলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা নয়, বরং যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের গুরুত্ব পৌঁছে দেওয়াও।ইসরায়েলি ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহুকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যে হাকাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই দিনই করা একটি মন্তব্যের পরোক্ষ প্রতিক্রিয়া জানান বলে মনে হচ্ছে।

হাকাবি বলেন, এটি নিঃসন্দেহে আপনাদের ঐতিহ্য, তবে এটি যুক্তরাষ্ট্রেরও ঐতিহ্য। ইসরায়েল ছাড়া, ইহুদি ভিত্তি ছাড়া, আমেরিকা থাকবে না। এই ভূমিতে যা ঘটেছিল, তার কাছেই আমরা আমাদের অস্তিত্বের জন্য ঋণী।

২০২৫ সালের এপ্রিল থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা হাকাবি এই মন্তব্য করেন ট্রাম্পের বক্তব্যের ঠিক কয়েক ঘণ্টা পর। ফ্রান্সে জি-৭ সম্মেলনের এক ফাঁকে ট্রাম্প বলেছিলেন, আমি এবং যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − ten =