চাচার বিরুদ্ধে সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জমি দখলের অভিযোগ

0
1

জমিজমা নিয়ে পারিবারিক বিরোধে জড়িয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। তার অভিযোগ, তাদের পারিবারিক জমি দীর্ঘদিন ধরে তার চাচার দখলে রয়েছে।

গতকাল রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে বিষয়টি সামনে এনেছেন গায়িকা। সঙ্গে ন্যানসি লেখেন, নড়াইল জেলার বড়দিয়া, আমার গ্রামের বাড়ি। ওখানে বাসস্ট্যান্ডের সাথে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামীলীগের আমলে সেজো চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় দখল করে ছিল। আইনি সহায়তা পাইনি। সম্প্রতি আমার বড় ভাই গিয়েছিল, প্রথমে চাচা গেট খুলতেই রাজী হয়নি!

এতে আরও লিখেন, সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে সেটা আপনারাই দেখুন। আশা করি, এবার ন্যায় বিচার পাব। শীঘ্রই আসবো, ইনশাআল্লাহ।

ন্যানসির পোস্টে অনেকেই তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। জবাবে তিনি জানান, এর আগেও মামলা করেছিলেন, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সুফল পাননি। তার দাবি, ২০২১ সালে তার বাবা করোনাকালে মারা যাওয়ার পর পুরো জমিতে বাউন্ডারি দিয়ে দখল সম্পন্ন করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + eighteen =