শিক্ষানবিশ আইনজীবীর পেপার ওয়েটের আঘাতে মাথা ফাটার ঘটনায় জজকে মন্ত্রণালয়ে সংযুক্ত

0
3

গোপালগঞ্জ আদালতে পেপার ওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহত হওয়ার ঘটনায় বিচারক মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে তার দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে আইন মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য বলা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ এজলাস চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেটেছে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর।

মাথায় আঘাতপ্রাপ্ত ওই আইনজীবী গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসা নিয়েছেন। বিচারকের এমন অপ্রত্যাশিত কাণ্ডের জন্য আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =