নকলায় ১১ জন গ্রেফতার

0
840

নকলা, শেরপুর: শেরপুরের নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে নকলা থানা পুলিশের সহকারি পরিদর্শক (এসআই) রাজীব ভৌমিক, হাসানুজ্জামান ও উপ-সহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) রতন চৌধুরী ও আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১১জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, নকলা থানার নিয়মিত মামলায় জহিরুল ইসলাম (৪০), ইউসুফ আলী (৩৫), গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামুন মিয়া, মো. আমিরুল ইসলাম, মো. শাহ আলম, মো. রিপন মিয়া, মো. রহিম উদ্দিন, রুবেল মিয়া, আ: জলিল, ফেরদৌসী বেগম, রেবেকা সুলতানা।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলায় ২জন ও ওয়ারেন্টভুক্ত আরো ৯জনসহ মোট ১১জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 10 =