শেরপুরে রাজিয়া সামাদ শিশু ফাউন্ডেশনের যাত্রা শুরু

0
302

শেরপুর: শেরপুরে রাজিয়া সামাদ শিশু ফাউন্ডেশন নামে নূতন এক সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ৫ জানুয়ারী সন্ধ্যায় সদর উপজেলার বয়রাপরায়নপুর এলাকায় অসহায় নারী পুরুষদের মাঝে শীতবস্ত্র কম্বল ও শিশুদের জন্য বই সামগ্রী বিতরনের মধ্য দিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠন টির প্রতিষ্ঠাতা সভাপতি সাদেকুল নাইম এর সভাপতিত্বে মানবাধিকার কর্মী সাংবাদিক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

এসময় কম্বল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সম্মেলিত সামাজিক আন্দোলনের সাধারন সম্পাদক মুমিনুল ইসলাম, মানবাধিকার কর্মী তাহমিনা জলি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 5 =