শেরপুরে মহিলা সমিতির মাঝে ১৯লাখ টাকার অনুদানের চেক প্রদান

0
331

স্টাফ রিপোর্টার: শেরপুরে সেচ্ছাসেবী মহিলা সমিতির সমূহের মধ্যে ২০-২১ অর্থবছরের অনুদানের চেক বিতরন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় কেন্দ্রীয় ভাবে জুম প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে চেক বিতরনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি। এরই অংশ হিসেবে শেরপুরে চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর এর সার্বিক ব্যবস্থাপনায় জেলায় ৬০টি নিবন্ধিত মহিলা সমিতির মধ্যে ১৮লাখ ৯৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। চেক বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, ডিসি পত্নী জান্নাতুল ফেরদৌস প্রিইয়া সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + eighteen =