দেশে করোনায় শনাক্ত বেড়েছে, মৃত্যু নেই

0
237

দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল করোনা শনাক্ত হয়েছিল ৪ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। আর মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন।
২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৫৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =