শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে নিতহ ২, আহত ১০ জন

0
771

আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার ১১নং বলাইয়ের চর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।

এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, লালু খাঁ(৫৭) ও মোগর খাঁ(৭২)। তারা সদর উপজেলার বলায়ের চর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জংগলদী বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার বলায়ের চর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জংগলদীর খাঁ বাড়ি ও সুতার বাড়ির মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ দুপুরে ফতু মুন্সির দোকানের মোড়ে দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন গুরুতর আহত হলে তাদের শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জংগলদী এলাকায় পুর্ববিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এই ঘটনায় দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =