সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্রদের বৈদেশিক সম্পদের তদন্তে সহায়তার জন্য যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশর অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পদের তথ্য তদন্তে যুক্তরাজ্যকে ঢাকার পক্ষ থেকে অনুরোধ করা হয়। বুধবার বৃটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান মনসুর বলেছেন, হাসিনার শাসনামলে ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে ২ লাখ কোটি টাকা বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে কিনা তা তদন্ত করছে নতুন সরকার। এ বিষয়ে তিনি যুক্তরাজ্যের সাহায্য চেয়েছেন।




