চল্লিশেও থামেননি রোনালদো, বললেন ‘আমি এখনও ক্ষুধার্ত’

0
171

ফুটবল মানেই আবেগ। আর সেই আবেগের আরেক নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও যেন সময়কে হারিয়ে ছুটছেন পর্তুগিজ এই মহাতারকা। আবারও তার এক অবিশ্বাস্য অর্জনের সাক্ষী হলো ফুটবল দুনিয়া। শনিবার (২৫ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে আল-হাজমের বিপক্ষে গোল করে ইতিহাসে লিখে ফেললেন নিজের নাম।

ম্যাচের ৮৮ মিনিটে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির গ্যালারি কেঁপে উঠল রোনালদোর চিরচেনা ‘সিউউ’ উদ্যাপনে। আর তাতেই বিশ্ব ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ছুঁলেন ৯৫০ গোলের মাইলফলক। রোনালদোর গোলটি ম্যাচের শেষ মুহূর্তে ২-০ জয় নিশ্চিত করে দেয় স্বাগতিকদের। এই জয়ে সৌদি প্রো লিগে অপরাজিত আল-নাসর আরো একধাপ এগিয়ে গেল শিরোপার পথে। ছয় ম্যাচে টানা ছয় জয়, পয়েন্ট ১৮।

মৌসুমের শুরু থেকে রোনালদোর ফরমও দুর্দান্ত। ৮ ম্যাচে করেছেন ৭ গোল। এর মধ্যে লিগে ৬ গোল এবং সৌদি সুপার কাপে ১ গোল। আর ২০২৫ সালের পুরো ক্যালেন্ডারে এখন পর্যন্ত ৩৮ ম্যাচে ৩৪ গোল। যার মধ্যে ৩০ ম্যাচে ক্লাবের হয়ে ২৬ গোল আর জাতীয় দলের হয়ে ৮ ম্যাচে ৮ গোল।

ম্যাচ শেষে নিজের অফিশিয়াল পেজে রোনালদো লিখলেন, ‘দলকে সাহায্য করতে পেরে আনন্দিত। ৯৫০ গোল। কিন্তু আমি এখনো ক্ষুধার্ত আরও বেশি কিছুর জন্য।’

তার এই বার্তাই যেন প্রতিপক্ষদের জন্য সতর্কবার্তা। সিআরসেভেনের লক্ষ্য এখন হাজার গোল। নিজের পরিবার যেখানে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছে, সেখানে তিনি বলছেন, ‘আমি এখনো ভালো খেলছি। ক্লাব ও দেশের জন্য অবদান রাখছি। তাহলে থামব কেন?’

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফের্ডিন্যান্ড তার গোলের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘৯৫০ গোল, বলার কিছু নেই।’

প্যাট্রিস এভরাও বিস্ময় লুকাতে পারেননি। তার প্রশ্ন- ‘৯৫০ গোল?! আর কেউ কি এখনো সন্দেহে আছেন?’

তাদের এই প্রতিক্রিয়া আবারও নতুন করে জ্বালিয়ে দিয়েছে গোট বিতর্ক। গ্রেটেস্ট অফ অল টাইম আসলে কে? মেসি না রোনালদো? আসছে দিনগুলোয় রোনালদোর ব্যস্ত সূচি। কিং কাপের শেষ ষোলোয় মুখোমুখি হবেন সাবেক সতীর্থ বেনজেমার আল-ইত্তিহাদের বিপক্ষে। এরপর এএফসি কাপে ভারতের গোয়ার বিপক্ষে খেলবেন তিনি। রোনালদোর ৯৫০ গোল শুধুই সংখ্যা নয়। এটি এক অনমনীয় মানসিকতার প্রতীক।

তিনি নিজেই যেমন বলেন, ‘শেষে যখন থামব, আমি পরিপূর্ণ হব। কারণ আমি আমার সর্বস্বটা দিয়েছি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − seven =