গভীর নলকূপ থেকে শোনা যাচ্ছে আটকে পড়া দুই বছরের এক শিশুর আওয়াজ, উদ্ধারে অভিযান

0
202

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপের ভেতরে পড়ে আটকে পড়েছে স্বাধীন নামের দুই বছরের এক শিশু।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

আটকে পড়া স্বাধীন ওই এলাকার মো. রাকিবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপের ভেতর থেকে শিশুটির সাড়াশব্দ পাওয়া যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে সে এখনও জীবিত আছে। তবে পাইপের গভীরতা অনেক বেশি এবং ভেতরটা সরু হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলতে খেলতে সে ওই পরিত্যক্ত গভীর নলকূপের বোরিং পাইপে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিশুটিকে যাতে জীবিত উদ্ধার করতে পারি।’

উদ্ধার অভিযানে অংশ নিতে চাপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত উদ্ধারদলের আরও একটি টিম তানোরে পৌঁছানোর পথে রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =