সিসিটিভি ক্যামেরার আওতায় এলো শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা

0
180

সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা। ২১ ডিসেম্বর রোববার দুপুরে শেরপুর পৌরসভা প্রাঙ্গণে ওই সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় তিনি বলেন, এ সিসিটিভি চালুর মাধ্যমে শহরের নিরাপত্তা সহজে নিশ্চিত করা সম্ভব হবে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, শেরপুরের মূল শহর ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শেরপুর পৌরসভার অর্থায়নে ও সদর থানার সহযোগিতায় ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে শহরের অপরাধ প্রবণতা কমে আসবে এবং যেকোন ঘটনা-দুর্ঘটনায় দ্রুত সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। শেরপুর পৌরসভা ভবন ও সদর থানা ভবন থেকে সিসিটিভিগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সিসিটিভি স্থাপনে মোট ব্যয় হয়েছে ৯ লক্ষ ৮০ হাজার টাকা।

এছাড়া একইদিন ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলখানা মোড় হতে মীরগঞ্জ অভিমুখী সড়ক ও ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আখেরমামুদ বাজার থেকে মোবারকপুর কইনাপাড়া সড়কের উদ্বোধন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + nineteen =