পুলিশের ঊর্ধ্বতন ১৪ জন কর্মকর্তাকে বদলি

0
205

১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি এসএম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমে, একই সংস্থার আরেক ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনের ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম কমিশনার, ট্যুরিস্ট পুলিশের এসপি খন্দকার খালিদ নুরকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি), নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দপ্তরের কমান্ড্যান্ট, খুলনা পিটিসির এসপি সোমা হাপাংকে ময়মনসিংহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার ও ট্যুরিস্ট পুলিশে বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ ওসমান গণিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার ও বর্তমানে নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে রাজশাহীর সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে এসবির ডিআইজি, নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) মো. যায়েদ শাহরিয়ারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

একই আদেশে এসবির বিশেষ পুলিশ সুপার ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল হকের পুলিশ সদর দপ্তরের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =