শেরপুরে ও জামালপুরের সাংবাদিকদের নিয়ে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

0
187

শেরপুর ও জামালপুরের সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। এ সময় আরও বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে কোনোভাবে সাংবাদিকদের দ্বারা যাতে কোনো বিচ্যুতি না ঘটে, সেটি নিশ্চিত করতে সাংবাদিকদের প্রশিক্ষিত করা বা আইন-কানুনে আরও দক্ষ করতে পিআইবি এই প্রশিক্ষণের আয়োজন করেছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকর্মীদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। সেটি সঠিকভাবে পালনে তাঁদের ভূমিকা রাখতে হবে।
প্রশিক্ষণে শেরপুর ও জামালপুর জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। শুক্রবার এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + ten =