বালুর উপর রড বিছিয়ে ঢালাই: সড়ক নির্মাণকাজ অনিয়মের অভিযোগ তুলে বন্ধ করলো বিক্ষুব্ধরা

0
154

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কাজ বন্ধের পর ঠিকাদার প্রতিষ্ঠান এলাকা ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সড়কটি নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ‘হানিফ ট্রেডার্স’ নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির-আঠালিয়া সড়কে এ ঘটনা ঘটেছে।

উপজেলা প্রকৌশল বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির কাজ চলছিল। তবে প্রকল্পের নির্মাণ ব্যয়ের কোনো সাইনবোর্ড ঘটনাস্থলে দেখা যায়নি।

সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয়রা জানান, প্রায় ২০০ মিটার আরসিসি ঢালাইয়ের সময় নির্ধারিত পদ্ধতি না মেনে কাজ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে—ইটের ওপর ব্লক না দিয়ে বালুর ওপর সরাসরি রড বিছানো হয়েছে, সিমেন্ট কম ব্যবহার করে ইটের খোয়া বেশি দেওয়া হয়েছে এবং তড়িঘড়ি করে নিম্নমানের ঢালাই দেওয়া হচ্ছিল। বিষয়টি নজরে এলে এলাকাবাসী কাজে বাধা দেন। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যাএতে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের দাবি, সিডিউল অনুযায়ী কাজ হয়নি এবং ঢালাইয়ে ব্যাপক অনিয়ম হয়েছে।

তারা আরও অভিযোগ করেন, দেড় সপ্তাহ আগে নিম্নমানের কাজের কারণে কাজটি বন্ধ করে দেওয়া হয়। আংশিক ঢালাই ও বিছানো রড এখনও খোলা অবস্থায় পড়ে আছে। ঠিকাদার চলে যাওয়ায় রাস্তার অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কবে কাজ শুরু হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি যথাযথভাবে দেখভাল করছে না।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. হাসান তোপের মুখে কাজ বন্ধ থাকার কথা স্বীকার করলেও ঢালাইয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।

অন্যদিকে উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ভূইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ নিম্নমানের হয়নি। তবে এক জায়গায় সামান্য সমস্যা হয়েছিল। কিছু কাজ বাকি আছে, দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − two =