বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দ্রুততম মানব ইমরানুর রহমান। শুক্রবার (২০ মার্চ) পোল্যান্ডে ৬০ মিটার স্প্রিন্টে অংশ নেন তিনি। ৪৯ জনের মধ্যে ৩৭তম হয়েছেন বাংলাদেশের এই দ্রুততম মানব।
৬০ মিটার স্প্রিন্টে দুই নম্বর হিটে ছিলেন ইমরানুর। ৬.৭১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। এই হিটে সাত জনের মধ্যে পঞ্চম হন ইমরানুর। প্রতি হিটের প্রথম তিন জন ও সব হিট মিলিয়ে সেরা তিন টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন।
ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে স্বর্ণ জিতে চমক দেখিয়েছিলেন। যা বাংলাদেশের অ্যাথলেটিক্সের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। সেবার ইমরানুরের সময় লেগেছিল ৬.৫৯ সেকেন্ড।




