ঘণ্টাখানেক পানিতে তলিয়ে ছিলেন রাহুল, ফুসফুসে বালি-নোনাজল ঢুকে মৃত্যু ময়নাতদন্তে সূত্র এসব তথ্য জানা গেছে

0
103

সদ্যপ্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির ময়নাতদন্তে তার ফুসফুসে বিপুল পরিমাণ বালি ও নোনাজল পাওয়া গেছে। ময়নাতদন্ত সূত্র এসব তথ্য জানা গেছে।

রোববার (২৯ মার্চ) দিঘার তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ ঘণ্টা পানিতে তলিয়ে ছিলেন রাহুল। গভীর পানির চাপ ও চোরাবালির প্রভাবে তার শরীরে বালি ও নোনাজল প্রবেশ করতে পারে।

রাহুলের ব্যক্তিগত গাড়িচালক জানান, অভিনেতা সাঁতার জানতেন। তবে আকস্মিক পরিস্থিতিতে তিনি হয়তো নার্ভাস হয়ে পড়েছিলেন বা পানির গভীরতা বেশি থাকায় নিজেকে সামলাতে পারেননি। ইউনিটের কয়েকজন সদস্য তাকে উদ্ধারে ঝাঁপ দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি অভিযোগ করেন, শুটিং স্পটে জরুরি চিকিৎসা সহায়তার কোনো ব্যবস্থা ছিল না। দ্রুত চিকিৎসা পাওয়া গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মনে করেন তিনি।

সোমবার সকালে তমলুক হাসপাতালে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন হাজারো ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন সেখানে।

নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য জানান, রাহুলের মরদেহ কলকাতার বিজয়গড়ে তার বাসভবন সংলগ্ন ভোলা বসু ভবনে রাখা হবে, যাতে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। পরে সেখানেই শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুতে টলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − six =