ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এ দেশেরই ভূমিপুত্র, তাদের সমস্যা সমাধান করবে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

0
97

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সরকার কাজ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩১ মার্চ) গুলশানে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এ দেশেরই ভূমিপুত্র এবং তারা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নয়নের জন্য আলাদা তহবিল গঠনের বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের নিজেদের বিচ্ছিন্ন না ভাবার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় একটি আদিবাসী সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলেও উল্লেখ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + eight =