রাজনৈতিক পরিচয় দিয়ে কোনো খেলোয়াড়কে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

0
136

রাজনৈতিক পরিচয় দিয়ে কোনো খেলোয়াড়কে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

রিজভী বলেন, ‘যাদের প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই মেধাবী—তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন যথাযথ জায়গা পায়। একজন খেলোয়াড়কে তার কৃতিত্বের বদলে রাজনৈতিক রং দিয়ে বিবেচনা করা উচিত নয়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘গত ১৬-১৭ বছরে এই সর্বনাশ হয়েছে। বিশ্বাস করবেন কি করবেন না, দেশের একজন প্রখ্যাত ক্রিকেটার আমার সাথে যোগাযোগ করেছিলেন। তিনি বিএনপি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, তুমি খেলা ছাড়ো—এটা আমি চাই না; তবে তুমি যদি রাজনীতিতে আসতে চাও, সেটি স্বাগত। এটা ২০১৮ সালের আগের কথা বলছি। পরে দেখা গেল তিনি অন্য একটি দল থেকে নির্বাচন করে এমপি হয়েছেন। তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে, নানাভাবে তাকে উৎপীড়ন করা হয়েছে। তার আন্তর্জাতিক পরিচয় ও খেলার প্রতিভাকে মুছে দেয়ার চেষ্টা করা হয়েছে—এটা কেন হবে?’

রিজভী বলেন, ‘খেলাধুলার ক্ষেত্রে যার মেধা, যোগ্যতা ও দক্ষতা আছে তাকেই সুযোগ দিতে হবে। একজন ক্রিকেটার, ফুটবলার বা অ্যাথলেট—যদি সে এই দেশের সন্তান হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করে, তাহলে তার রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে বিচার করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =