নিজস্ব প্রতিনিধি :শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারনে জেলার কর্মহীন শিল্পি, কুলা -কুশলী ও কবি সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রধানকৃত নগদ অর্থ বিতরন করা হয়েছে। ৬মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
৫০জন শিল্পি কলা-কুশলী ও কবিসহিত্যিকদের মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়ালিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা প্রশাসকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Home শেরপুর জেলা শেরপুরে কর্মহীন শিল্পি কলা-কুশলী -কবিসাহিত্যিকদের মাঝে নগদ অর্থ বিতরন করলেন হুইপ আতিক



