স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর্স কোয়াটারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ দুপুরে হাসপাতালের ডক্টর্স কোয়াটারের দ্বিতলা ভবনের ভিতর থেকে হঠাৎ আগুনের ধোয়া বের হওয়া শুরু করলে স্থানীয়রা নিয়ন্ত্রনে আনে। কিছুক্ষন পরে আগুনের ধোয়ার পরিমান বৃদ্ধি পাওয়ায় সংবাদ পেয়ে নালিতাবাড়ির ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।




