সাংবাদিক রানার পিতার মৃত্যুতে নকলা প্রেসক্লাবের শোক

0
271

স্টাফ রিপোর্টার: নকলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শফিউজ্জামান রানা’র পিতা আলহাজ্ব লিয়াকত আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৭ জুন) সকাল সারে ৮টায় শেরপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শফিউজ্জামান রানা’র পিতা আলহাজ্ব লিয়াকত আলী’র মৃত্যুতে নকলা প্রেসক্লাবের উপদেষ্ঠা মুহাম্মদ হয়রত আলী, সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 2 =