নকলায় একদিনে সর্বোচ্চ সংখ্যক টিকাগ্রহণের রেকর্ড

0
288

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্র থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এদিন মোট সিনোফার্মার ৭শ ৩২ জনকে প্রথম ও এস্ট্রোজেনেকার ৯০জনকে দ্বিতীয় ডোজের করোনাভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। টিকাদান শুরু পর থেকে এটিই একদিনে সর্বোচ্চ সংখ্যক টিকাগ্রহণের রেকর্ড বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, করোনাভাইরাসের প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ আলাদা ভাবে ও আলাদা স্থানে অত্যন্ত সতর্কতার সাথে দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পাশাপাশি আমি নিজেও মনিটরিং করছি। কোন ঝামেলা ছাড়াই অত্যন্ত সুন্দর পরিবেশে টিকা কার্যক্রম চলছে। আগের চেয়ে মানুষের টিকা গ্রহনের আগ্রহ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। স্থায়ী কেন্দ্রে টিকা কার্যক্রম চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 4 =