ঝিনাইগাতীতে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

0
276

মুহাম্মদ আবু হেলাল (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি : “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে পালিত হয়েছে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস। ২৮সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রিপ ট্রাস্ট ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উক্ত অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন পর্যায়ের ৯টি স্টল বসে। আলোচনা সভা শেষে অতিথিগণ সম্মিলিত ভাবে স্টলগুলো পরিদর্শন করেন এবং ৩টি বৃক্ষ রোপন করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী ও শ্রেনী পেশার মানুষজন অংশ গ্রহন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =