ঝিনাইগাতীতে শেখ হাসিনার জন্মদিন পালিত

0
252

মুহাম্মদ আবু হেলাল (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর কন্যা, দেশ রত্ন ও সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন পালন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে এ জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী জয়নাল আবেদিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, নলকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মিলন, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুল আরেফিন, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাদত হোসেন মিলন, সেক্রেটারী হাছেন আলী বড় প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। কেক কাটার মধ্যেদিয়ে অনুষ্টানের সমাপ্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =