প্রার্থী যেই হোক নৌকার পক্ষে কাজ করুন: শফিকুল ইসলাম জিন্নাহ

0
467

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে যাকে নৌকা দেওয়া হয়েছে তার পক্ষেই কাজ করতে হবে। মনে রাখতে হবে, নৌকা যেন না হারে। প্রার্থী যেই হোক নৌকা মার্কার স্বার্থে দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে তৃণমূল নেতাদের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করবেন। ইউনিয়ন পর্যায় থেকে আগত নেতাদের উদ্দেশে তিনি সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। জনকল্যাণে গৃহীত সরকারের কর্মকাণ্ডগুলো সবার সামনে তুলে ধরার নির্দেশ দেন। তিনি বলেন- সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানকে সহায়তা করুন। এলাকায় গিয়ে দলের পক্ষে জনমত তৈরি করুন।

সোমবার (১লা নভেম্বর) পৌরশহরের উত্তরবাজার তার ব্যক্তিগত কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় নেতাকর্মীদের ভূমিকা সে বিষয়ে ‘‘শেরপুর প্রতিদিনের” একান্ত স্বাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারের জনকল্যাণমূলক এবং উন্নয়ন পদক্ষেপের কারণে দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, সে ধারাবাহিকতায় আমরা অচিরেই উন্নত দেশে পরিণত হব।

এ সরকার বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধীদের বিচারসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে। সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। আর সেজন্য জনগণের দ্বারে দ্বারে যেতে হবে তাদের মন জয় করতে। জনগণকে বোঝাতে হবে, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নয়ন করে, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 2 =