নকলায় ইউপি নির্বাচনকে ঘিরে লাইসেন্সকৃত বে-সরকারী অস্ত্র জমা

0
502

স্টাফ রিপোর্টা আগামী ২৮ নভেম্বর অনুষ্টিত শেরপুরের নকলায় ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে থানা এলাকায় লাইসেন্সকৃত বে-সরকারী অস্ত্র জমা নেওয়া হচ্ছে।

শনিবার (২০নভেম্বর) দুপুরের উপজেলার পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীয়ারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান তার লাইসেন্সকৃত বে-সরকারী একনলা বন্দুক নকলা থানায় এসে জমা দেন। এসময় নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরকারি নির্দেশনা মোতাবেক আইন শৃংখলা নিয়ন্ত্রণ রাখতে এসব লাইসেন্সধারী অস্ত্র জিডি মুলে জমা নেওয়া হচ্ছে। অস্ত্রধারী যদি তার প্রয়োজন মনে করেন তাহলে নির্বাচনের পরে আবার জিডি মূলে নিতে পারবেন। না নেওয় পর্যন্ত নকলা থানায় জমা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =