উন্নত রাস্ট্র গড়তে দক্ষ যুবকের ভূমিকা অপরিসীম: যুব উন্নযন অধিদপ্তরের মহাপরিচালক

0
396

স্টাফ রিপোর্টার: যুব উন্নযন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান বলেছেন উন্নত রাস্ট্র গড়তে দক্ষ যুবকের ভূমিকা অপরিসীম। যুবকরাই পারে সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে। জনশক্তি রপ্তানিতেও দক্ষ যুবকের প্রয়োজন। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রয়োজনীয় প্রশিক্ষন দিয়ে বেকার যুব ও যবুনারীরাও নিজের পায়ে দাড়াতে পারে। সফল হয়েছেন এমন অনেক।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শনিবার (১২ মার্চ) সকালে শেরপুরের নকলা উপজেলার টালকী ইউনিয়নের নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে ১ মাস মেয়াদী মৎস্য চাষ, ৭দিন মেয়াদী গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন, যুব ঋণের চেক, প্রশিক্ষন ভাতা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকে যে প্রশিক্ষন উদ্বোধন করা হলো সে প্রশিক্ষন অংশ গ্রহন করলেই হবে না। এই প্রশিক্ষনকে ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে হবে এবং দেশ ও জাতীর কল্যাণে এগিয়ে আসতে হবে। দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে বাস্তবায়ন করতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠানিক পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুল আহসান বাবু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 10 =