নকলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

0
393

স্টাফ রিপোর্টার: “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমীন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =