তিন পার্বত্য জেলায় চলছে অবরোধ, রাঙামাটিতে পরিবহন ধর্মঘট

0
397

শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৭২ ঘণ্টার এই সিএইচটি ব্লকেড নামের অবরোধ কর্মসূচি ।
চট্টগ্রামের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে চলছে সড়ক ও নৌপথে চলছে এই অবরোধ।

এর আগে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত হয়। আহত হয় দুই পক্ষের অন্তত ৫৫ জন। হতাহতের প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবিতে শুক্রবার ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র–জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে গতকাল প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামের সংগঠন। এছাড়া পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও (ইউপিডিএফ) অবরোধে সমর্থন জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + nineteen =