গুম–হত্যার মানবতাবিরোধী অপরাধে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে

0
204

গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই অভিযোগ আমলে নেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন এবং একই সঙ্গে আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আগামী ২১ ডিসেম্বর জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন।

এর আগে বুধবার সকালে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

মামলায় সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে ৫০০-এর বেশি মানুষকে গুম করে হত্যা করার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১০০-এর বেশি মানুষকে গুম ও হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে এই তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − eight =