ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে এতে আরও তিনজন আহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত ও নিহতরা সবাই দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার আরোহী ছিলেন।
নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা বেগম (৬৫)।আহতরা হলেন একই গ্রামের আমজাদ হোসেন ছেলে চাঁদ (১২) তার ছেলে হৃদয় (২৫) একই গ্রামের নিলুফা (৩৬)।পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুরের প্রথম গেইট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে চালকসহ দুইজন মারা যান। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




