নকলায় নিরাপদ শিম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
302

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় “সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে গুণগত মানসম্পন্ন ও নিরাপদ শিম উৎপাদন” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র ও সরেজমিন গবেষণা বিভাগের (বিএআরআই) আয়োজনে রোববার (১৮জুলাই) সকালে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ভূর্দী গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বারি সরেজমিন গবেষণা বিভাগ শেরপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সামছুর রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) গাজীপুরের কিট তত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুজ্জামান, শেরপুর খামারবাড়ীর উপপরিচালক ড. মোহিত কুমার দে, জয়দেবপুরের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহাদাৎ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম ও কৃষক জিয়ারুল ইসলাম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =