৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা ইসলামি বক্তা মুফতি আমির হামজার

0
194

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বিরোধী দলের ৭৯ জন এমপি নিয়ে সরকারি দলের ২১২ জন সংসদ সদস্যকে তীরের মতো সোজা রাখার চেষ্টা করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, শেরপুরের একজন বাকি—মোট ৭৯ জন। আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য। আমরা ১০০ ভাগ চেষ্টা চালাব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে, আমরা চেপে ধরব—সংসদের ভেতরে হোক বা বাইরে।”

মুফতি আমির হামজা বলেন, দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, ন্যায়-অন্যায় বিবেচনায় অবস্থান নেবেন। তার ভাষায়— “চাঁদাবাজি আমাদের দলের লোক করলে সমস্যা নেই, আর অন্য দলের করলে ধরা লাগবে—এটা ন্যায়বিচার নয়। মানুষ হলেই তার প্রতি হিসাব থাকবে।”

তিনি বলেন, “আমি এমপি হিসেবে ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি শুধু তাদের নয়—সাড়ে চার লাখ ভোটারের সবাই আমার। সবাইকে ভাই-বোনের মতো মনে করি। ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর দায়িত্ব সঠিকভাবে পালন করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =