উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানের অনুরোধ দূতাবাসের

0
155

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস মানামা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার অনুরোধ করা হয়েছে।

সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনায় রেখে নাগরিকদের প্রয়োজনীয় কিছু সামগ্রী হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, সিপিআর (সেন্ট্রাল পপুলেশন রেজিস্টার) কার্ড, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ অন্যান্য জরুরি জিনিসপত্র।

দূতাবাস আরও জানিয়েছে, সবার উচিত বাহরাইন সরকারের জারি করা নির্দেশনা ও সতর্কবার্তা মেনে চলা। একই সঙ্গে স্থানীয় আইনকে সম্মান জানিয়ে চলমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কিত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের হেল্পলাইন নম্বর +৯৭৩৩৩৩৭৫১৫৫–এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া [email protected] ইমেইলের মাধ্যমেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − four =