গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

0
154

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাসা থেকে হাত-পা শামসুন্নাহার রুমা (৩৯) নামের এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শামসুন্নাহার রুমা চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের কন্যা।

পুলিশ জানায়, উদ্ধারের সময় রুমার হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং গলায় ওড়না প্যাঁচানো ছিলো। তাকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়ে বাবার মালিকানাধীন ওই বাসায় থাকতেন রুমা। বর্তমানে পড়াশোনার কারণে তার ছেলে ঢাকায় অবস্থান করায় তিনি একাই ছিলেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মরদেহটি উদ্ধারের সময় এটি হাত-পা বাঁধা অবস্থায় ছিলো। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − seven =